আজ : মঙ্গলবার ║ ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের খাবার বিতরণ কর্মসূচিতে জেলা আমীর

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে

*জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ আওয়ামী অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে*

— আনোয়ারুল আলম চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই মূলতঃ আওয়ামী বাকশালীদের দীর্ঘ অপশাসন- দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদের জানিয়ে দিচ্ছে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা সহ কোনো একদলীয় রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসুক, জনগণ তা চায় না। মূলতঃ মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আজ বেলা ২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, জেলা মজলিসে শুরা সদস্য ও সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, এম ওয়াজেদ আলী প্রমূখ।

জেলা আমীর আরও বলেন, আওয়ামী বাকশালীরা ইসলাম ও ইসলামী মূল্যবোধ এবং মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছিল। জুলুম নির্যাতন চালিয়ে এমনকি চাপ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে অসংখ্য মাদ্রাসা। মূলতঃ জুলাই বিপ্লব হয়েছিলো ইসলামী চেতনার ভিত্তিতেই। আর এ বিপ্লবের স্লোগানই ছিলে ‘আমরা ন্যায়বিচার চাই’। তাই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শাপলা হত্যাকাণ্ড সহ সকল গণহত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আহবান জানান। অন্যথায় জুলাই বিপ্লব অর্থবহ হয়ে উঠবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ