
দেশচিন্তা ডেস্ক: ‘খেলায় হার না মানা মনোভাবই আসল বিজয়’ এই স্লোগানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্য গ্লোবাল সিটিজেন স্কুল অ্যান্ড কলেজ’র আয়োজনে আন্ত: হাউজ ফুটবল টূর্ণামেন্ট-২৬ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১১ আগষ্ট (মঙ্গলবার) বায়েজিদ লিংক রোড, গ্রিন স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান’র সঞ্চালনায় প্রিন্সিপ্যাল এস এম আনিসুল ইসলাম সভাপতিত্ত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক এম এ সবুর,প্রধান বক্তা ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো : কিরন,
বক্তারা তাদের বক্তব্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার দক্ষতা তৈরি ও অংশগ্রহণে উৎসাহ দেন এবং ভবিষ্যতে মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। সম্মানিত প্রিন্সিপ্যাল তার বক্তব্য স্কুলের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম তুলে ধরেন পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনায় মনোযোগী হতে তাগিদ দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সরোয়ার আমিন বাবু, মুক্তি যোদ্ধা ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি ডা: মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ, যুবনেতা রিপন, কো-অর্ডিনেটর ইসমত আরা বেগম, কুলসুমা বেগম, আয়েশা আক্তার, তানিয়া আক্তার, আব্দুল বারেক প্রমুখ।
পরিশেষে বিজয়ীদের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণ করা হয়।

















