আজ : ║ ║║

কঠিন জিম্মাদারি পালনে সক্রিয় টিম গঠনের তাগিদ দক্ষিণ জেলা আমীরের

চট্টগ্রাম সংবাদদাতা: সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে নিরলস ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী প্রত্যাশা ব্যক্ত করেছেন, সংগঠন পরিচালনার পাশাপাশি দেশ গঠনেও নবনির্বাচিত আমীরগণ অগ্রণী ভূমিকা রাখবেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে সাতকানিয়ার কেরানীহাট এবং বিআইএ মিলনায়তনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপজেলা, থানা ও পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ১৬ জন আমীরকে শপথবাক্য পাঠ করান জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী; এ সময় জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়াসহ জেলা ও উপজেলা-থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী উল্লেখ করেন, নির্বাচিত আমীরের শপথ একটি কঠিন জিম্মাদারি এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে শপথ গ্রহণের মধ্যেই এর প্রকৃত গুরুত্ব উপলব্ধি করা যায়; ভোটের মাধ্যমে তাঁদের ওপর এই গুরুদায়িত্ব অর্পণের পর কর্মপরিষদ ও রুকনদের যথাযথ সহযোগিতা প্রদান করা আরও বড় কর্তব্য বলে স্পষ্ট করেন তিনি।

একটি সক্রিয় টিম গঠনের মাধ্যমে ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে পারলেই নির্বাচিত আমীরগণ দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা আমীর।

২০২৭–২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন উপজেলা, থানা ও পৌরসভার নবনির্বাচিত আমীরগণ হলেন—লোহাগাড়া উপজেলায় অধ্যাপক আবু তাহের, সাতকানিয়া উপজেলায় মাওলানা কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলায় অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, চন্দনাইশ উপজেলায় মাওলানা কুতুব উদ্দীন, পটিয়া উপজেলায় মুহাম্মদ জসিম উদ্দীন, বোয়ালখালী উপজেলায় ডা. খোরশেদ আলম, আনোয়ারা উপজেলায় মাষ্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলায় মুহাম্মদ নুরুদ্দীন জাহাঙ্গীর, উত্তর সাতকানিয়া (সাংগু) থানায় মাষ্টার সিরাজুল ইসলাম, কালারপোল থানায় মাষ্টার এস.এম. নাছির উদ্দীন, সাতকানিয়া পৌরসভায় অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, বাঁশখালী পৌরসভায় মাওলানা আবু তাহের, বোয়ালখালী পৌরসভায় মুহাম্মদ জয়নাল আবেদীন, মোহনা (শিল্পাঞ্চল) থানায় এস এম শাহজাহান, কেরানীহাট (পেশাজীবী) শাখায় মুহাম্মদ নাছির উদ্দীন এবং পটিয়া পৌরসভায় মুহাম্মদ সেলিম উদ্দীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ