আজ : ║ ║║

একক সিদ্ধান্তে প্রার্থী নির্বাচনের সুযোগ নেই: লোহাগাড়া উপজেলা জামায়াত

চট্টগ্রাম সংবাদদাতা:  স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত নিউজের প্রেক্ষিতে লোহাগাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক আবু তাহের ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক সংগঠন। এ সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যক্তির একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। তারই ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলা আমীরের একক সিদ্ধান্তে প্রার্থী ঘোষণার বিভ্রান্তিকর নিউজ প্রকাশিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
সংগঠনের প্রতিটি স্তরের নির্বাচন নির্দিষ্ট নিয়মে প্রার্থী নির্ধারণ করে ঘোষণা করা হয়। কোন একক ব্যক্তির নির্দেশে প্রার্থী নির্বাচন করা হয় না।

উল্লেখ্য যে, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রার্থী হওয়ার বিষয়ে নিজ থেকে আশা পোষণ করা, অন্যকে দিয়ে প্রকাশ করা বা নিজেকে জাহির করার প্রবণতা সংগঠনের একটি গর্হিত কাজ। সংগঠনের দায়িত্বশীল বা কর্মীদের থেকে তা কোনভাবেই কাম্য নয়।

আরও উল্লেখ্য যে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের নির্বাচিত সংসদীয় এলাকায় স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের এমপি মহোদয়ের সম্মতি গ্রহণের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন হয়। সুতরাং, প্রার্থী নির্বাচনের এসব অজ্ঞাত বিষয়ে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলে তার সুস্পষ্ট ধারণা নেয়া সম্ভব হতো। কিন্তু জামায়াতের মতো আদর্শিক সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রকাশ করে তৃণমূল কর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা অনভিপ্রেত ও দুঃখজনক।

জনসাধারণের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরও বলেন, প্রার্থী নির্বাচনের বিষয়ে সংগঠনের সুনির্দিষ্ট প্রক্রিয়াকে নিয়ে এসব উদ্দেশ্য প্রণোদিত ও মনগড়া নিউজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।

আগামীতে সংগঠনের এ ধরনের নিউজ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার উর্ধ্বতন দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে সৎ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ