আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিশুসাহিত্যিক অমিত বড়ুয়ার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা উৎসব

কিশোরসাহিত্যের উৎকর্ষধর্মী দ্বিমাসিক পত্রিকা কিশোরবেলার উদ্যোগে কবি ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়ার সাহিত্যকর্ম নিয়ে এক আলোচনা অনুষ্ঠান গত ১১ এপ্রিল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক রাশেদ রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথিতযশা কথাসাহিত্যিক রফিকুর রশীদ। আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, কবি গল্পকার তহুরীন সবুর ডালিয়া, কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল। উদ্বোধক ছিলেন প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক সুজন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন তরুণ কথাসাহিত্যিক রহমান রনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটি।
বক্তারা বলেন কবি অমিত বড়ুয়ার দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সাহিত্যচর্চার ফসল আজকের এই আলোচনা– উৎসব। তিনি নানা প্রতিকূলতার মাঝেও সাহিত্য রচনা অব্যাহত রেখেছেন। ছড়া কবিতায় তিনি যে দৃশ্য আঁকেন তা নতুন ও স্বতন্ত্র। শিশুকিশোরদের মনস্তত্ব বুঝেই তিনি সাহিত্য রচনা করেন। তাঁর কবিতা ছড়ার ভাষা সহজ, সরল ও সংবেদনশীল।
শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠে
যাঁরা অংশ নিয়েছেন কবি ও নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, ছড়াসাহিত্যিক জসীম মেহবুব, ছড়াসাহিত্যিক খালেদুল আনোয়ার, শিশুসাহিত্যিক মর্জিনা আক্তার, কবি সুবর্ণা দাশ মুনমুন, কবি সিমলা চৌধুরী, কবি লিপি বড়ুয়া, সাহিত্য সমঝদার আলোক বিকাশ বড়ুয়া, গল্পকার সুসেন কান্তি দাশ, আবৃত্তিশিল্পী যারীন সুবা, কবি আবুল কালাম বেলাল, কবি সনজিত দে, কবি আজিজ রাহমান, গল্পকার নূরনাহার নিপা, শিশুসাহিত্যিক সুপলাল বড়ুয়া, গল্পকার ইফতেখার মারুফ, প্রাবন্ধিক কাঞ্চণা চক্রবর্তী, গল্পকার শিউলি নাথ, কবি সাবিনা পারভীন লিনা, গল্পকার মিলন বনিক, শিশুসাহিত্যিক মারজিয়া খানম সিদ্দিকা, কবি আকাশ আহমেদ, কবি সৈয়দ জিয়াউদ্দীন, গীতিকবি জসিম উদ্দিন খান, কবি বিদ্যুৎ কুমার দাশ, শিশুসাহিত্যিক হেলাল বিন ইলিয়াছ, কবি তানজিনা রাহী, কবি মুনাজউর রহমান, কবি গল্পকার মহুয়া চৌধুরী, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, শিশু আবৃত্তি কার সঙ্গীতশিল্পী বনানী শেখর রুদ্র প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ