আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

“শিশু কিশোররা আমাদের আগামী দিনের আলো, দেশের ভবিষ্যৎ”

দেশচিন্তা ডেস্ক: গতকাল ২৫ জুলাই শনিবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম মিলনায়তনে কিডস কালচারাল ইন্সটিটিউটের বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন,“শিশুকিশোরদের নিয়ে কথা বলা, একটা কঠিন ব্যাপার। তবে এটাও বলা যায়, শিশুদের সামাজিক কারণ করতে পরিবারসহ সবাইকে সে বিষয়টা মাথায় রাখতে হবে।”
বক্তারা শিশু-কিশোরদের উদ্দ্যশ্যে বলেন, “শিশু কিশোররা আমাদের আগামী দিনের আলো, দেশের ভবিষ্যৎ। তোমরা পড়াশুনা করো মন দিয়ে, স্বপ্ন দেখো বড় করে। সৎ থাকো, সাহসী হও, কখনো হার মেনে বসো না। বন্ধুত্বকে ভালোবাসো, সবাইকে সম্মান করো। প্রকৃতি রক্ষা করো, পরিবেশকে পরিষ্কার রাখো। খেলাধুলা ও সংস্কৃতিতে মন দাও, সুস্থ থাকো। একসাথে এগিয়ে চলো, দেশকে গড়ে তোলো সুন্দর। জয় হোক তোমাদের।”

ইন্সটিটিউটের ৩৪ বর্ষপূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্টানের সমাপনী অনুষ্টান নানা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল“কিডস অ্যাওয়ার্ড-২০২৬” সম্মাননা প্রদান, শিশুসাহিত্য আসর, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, শিশু উৎসব ও আবৃত্তি প্রতিযোগীতা, লোকনৃত্য প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদশর্নী।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন শিশুসাহিত্যিক জসীম মেহবুব। প্রধান ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। প্রধান আলোচক ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, ছড়াকার মিজানুর রহমান শামীম ও কবি জিন্নাহ চৌধুরী।
কবি ও সংগঠক সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কিডস কালচারাল ইনস্টিটিউট ও চিলড্রেনস থিয়েটার স্কুল-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত।শিশুসাহিত্যাসরে কথামালা ও স্বরচিত ছড়া, কবিতা পাঠ করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক ছড়াকার তসলিম খাঁ, শিশুসাহিত্যিক প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি সৈয়দ জিয়া উদ্দিন, শিশুসাহিত্যিক রাসু বড়ুয়া প্রমুখ। বিশিষ্ট বাচিক শিল্পী দিলারুবা খানমের উপস্থাপনায় বিজয়ী প্রতিযোগীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ। এর আগে “কিডস অ্যাওয়ার্ড-২০২৬” সম্মাননা প্রদান করা হয় শিশু বান্ধব সমাজ গঠনে অবদানের জন্য বিদ্যুৎ কুমার দাশকে। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ