
দেশচিন্তা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দারুণ এক জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে ইংলিশক্লাব ম্যানচেষ্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে দ্বিতীয় লেগের আগে বড় সুবিধা নিয়ে রেখেছে মাদ্রিদের দলটি। ম্যাচের নায়ক ছিলেনউরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে, যিনি একাই করেছেন হ্যাটট্রিক।
রাতে ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পেপ গার্দিওয়ালার সিটির দল। তবে দ্রুতগতির পাল্টা আক্রমণে বারবারবিপাকে পড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়ার এর লম্বা গোলকিক থেকে আক্রমণের সূচনা হয়। বল পেয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যানভালভার্দে এবং গোলরক্ষক ডোনারুম্মাকে কাটিয়ে জালে বল জড়ান তিনি। এতে এগিয়ে যায় মাদ্রিদ।
ইনজুরির কারণে এদিন দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতিতেদায়িত্ব কাঁধে তুলে নেন ভালভার্দে। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। বাম দিক থেকে দৌড়ে উঠে আসা ভিনিসিয়ুস জুনিয়র বলবাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে জোরালো শটে দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান তারকা।
প্রথমার্ধের শেষদিকে আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল পায় মাদ্রিদ। ৪২ মিনিটে ভিনিসিয়ুস বল দেন ব্রাহিম দিয়াজকে। তিনি চিপকরে বাড়িয়ে দেন ভালভার্দের। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই মিডফিল্ডার।
বিরতির পর গোলের খোঁজে আক্রমণ বাড়ায় সিটি। তবে উল্টো আরও সুযোগ তৈরি করে মাদ্রিদ। এক পর্যায়ে পেনাল্টি পেলেও গোলকরতে পারেননি ভিনিসিয়ুস; তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন ডোনারুম্মা।
শেষ পর্যন্ত ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ফলে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবেম্যানচেস্টার সিটিকে।

















