আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চকবাজারস্থ চন্দনপুরা মাজার গলি স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ট্রপি জিতে নেন আফসার মেটাল

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজারস্থ চন্দনপুরা মাজার গল্লি স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক্সেস রোডস্থ গার্ডেন টার্ফে অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে স্থানীয়দের সমন্বয়ে গড়া ৮ টি টিম তন্মধ্যে ফাইনালে উপনিত হয় আফসার মেটাল এবং ব্রাদাস এফসি। ফাইনাল খেলায় আফসার মেটাল ৬-৩ গোলে ব্রাদাস এফসিকে পরাজিত করে। চ্যাম্পিয়ান ট্রপি জিতে নেন আফসার মেটাল।

উক্ত টুর্নামেন্টে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চকবাজার থানার কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস এবং বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন মতি টাওয়ার ও মতি কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি ও বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন চন্দনপুরা মাজার গল্লি নিবাসি বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার থানা যুব বিভাগ দক্ষিণে সেক্রেটারি ইকবাল ইউসুফ।

জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং মেধাকে সমুন্নত করে। অপসংস্কৃতি রোধে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে খেলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ