আজ : বৃহস্পতিবার ║ ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪১) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম সারাবন তাহুরা (১৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তাহুরার।

আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বিক্রেতা কালো একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন। সড়কের পাশে সেটি বাঁধা ছিল। সারাবন তাহুরা নামের ওই এসএসসি পরীক্ষার্থী পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে তাহুরা সড়কের পাশে বাঁশের স্তূপের ওপর গিয়ে পড়ে। এ সময় মুখে গুরুতর আঘাত পায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ