আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুক্তবুলির মোড়ক উন্মোচন করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

দেশচিন্তা ডেস্ক: বরিশাল থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘মুক্তবুলি’ ৩৯তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

২৮ নভেম্বর (শুক্রবার) রাতে রাজধানী ঢাকার পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে শব্দকুঠি সাহিত্য অঙ্গনের সাহিত্য সভায় এই মোড়ক উন্মোচন কটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

‘জীবনের জন্য কবিতা’ শিরোনামে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন ও সাহিত্য আসরে সভাকবি ছিলেন সাবরিনা নিপু।

কবি রোকসানা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন আশফাকুজ্জামান, মুক্তবুলি প্রধান সম্পাদক কবি রিপন শান, সম্পাদক আযাদ আলাউদ্দীন, নির্বাহী সম্পাদক আরিফ রহমান, কবি লিন্ডা আমিন, শরীফ খান দীপ, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ মনিরুজ্জামান, মতিয়ারা চৌধিরী শিমু, মো. খলিলুর রহমান, ইসরাত হোসেন বাবলু, মোহাম্মদ শামীম মিয়া, সুজন মাহবুব,
ইশরাত শিউলী, রিনা পণ্ডিত, নাশরা জামাল জয়ন্তী, মোহাম্মদ নুরুজ্জামান, নাহিয়ান জামাল জয়িতা প্রমুখ।

অনুষ্ঠানে ‘মুক্তবুলি’ সাহিত্য পত্রিকা এবারের সংখ্যায় কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে প্রচ্ছদ রচনা প্রকাশ করায় মুক্তবুলি কতৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত কবি ও লেখকরা।

এছাড়াও উপস্থিত কবিগণ স্বরচিত লেখা পাঠ করেন, শেষে পঠিত লেখার পর্যালোচনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ