আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

২০২৯ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কবে, জানাল ফিফা

দেশচিন্তা ডেস্ক: ২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে ফিফা জানিয়ে দিল, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। কাতার আগ্রহী থাকলেও এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।

কাতারের স্বপ্ন ভাঙার মূল কারণ সময়সূচি। ২০২২ বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও সেখানে হলে গরম আবহাওয়ার কারণে টুর্নামেন্ট সরাতে হতো শীতকালীন সময়ে। এতে ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তাই জুন-জুলাইয়ের গ্রীষ্মকালীন সময়কে বেছে নেয়ায় কাতারের আশা শেষ হয়ে গেছে।

ফিফা ইতিমধ্যেই মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৩২ দলের আসরের পর ২০২৯ সালে দলসংখ্যা বাড়ানো নিয়ে জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর চাপ থাকলেও সরাসরি ৪৮ দলের ফরম্যাটে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকেই নজর দিচ্ছে সংস্থাটি।

আয়োজক হওয়ার দৌড়ে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। যদিও পর্তুগাল সেই আসরে সহ-আয়োজক, তবে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না।

এদিকে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা বিবেচনায় রেখে ফিফা নতুন কাঠামো ভাবছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী মূল টুর্নামেন্ট শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো মূল আসরে অংশ নেবে। এর আগে শেষ আসরে কনক্যাকাফের প্রতিনিধি নির্ধারণে শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করতে হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতেই এমন উদ্যোগ নিয়েছে ফিফা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ