আজ : ║ ║║

কেঁদে যায় বোবাপাখি

## কবি নূরনাহার নিপা ##

 

প্রেম মরে গেলে স্মৃতি মুছে যায়
রয়ে যায় কিছু গাঢ় দাগ
বহুদিন একসাথে থাকার পর-
ফোটে কিছু সুগন্ধি ফুল,
আকাশে জমে জোসনার আভা।

 

রাঙামাটির রাঙা পাহাড়টি এখন –
ভাঙা পাঁজর নিয়ে নিরবে কাঁদছে,
সেইসব রজনীগন্ধা রাতগুলো;
অবিরাম করে জলপ্রপাত গোপন ঝর্ণায়।
যমুনার জল বেড়ে যায় যন্ত্রণায়
উষ্ণ পাথর গলছে কার ছলনায়!

 

প্রাণপণ ধরে রাখি স্মৃতির মায়াবী হরিণ
ক্ষাণিকটা বন্য, তবুও…
অবিরত কেঁদে যায় বোবাপাখি;
শুধু তোমার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ