আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। ১৩ মার্চ শুক্রবার বেলা ১১টায় উপজেলার পৌরসভাধীন ছয় নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, গিয়াসউদ্দিন, তাসলিমা, জালালউদ্দিন, নুর মোহাম্মদ, নাজমা, শুকুরি, তাজিমউদ্দিন, বিল্লাল, মনির, হালিম, শহিদ উল্যাহ ও সুমাইয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাজীপুরা এলাকায় গিয়াস উদ্দিন গং ও মনির গংদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষই দা, ছুরি, লাঠি ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহত গিয়াস উদ্দিন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৫০ শতাংশ জমির ওপর নিজ বাড়িতে দীর্ঘদিন ঘরে বসবাস করছেন তারা। কিন্তু খতিয়ান সূত্রে সেই জমি দাবি করেন প্রতিবেশী মনির গংরা। এ নিয়ে বিরোধ দেখা দেয়। এর জেরে মনিরের লোকজন দা, ছুরি, লাঠি ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের অন্তত পাঁচ জন আহত হয়।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে আহত মনির জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমি গিয়াস উদ্দিন গংরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার পরিবারের অন্তত ১০ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

ওসি নজরুল ইসলাম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ দুটি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ