আজ : সোমবার ║ ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোপার স্বাদ পেল পেশোয়ার জালমি। ২০১৭ সালের পর আর ট্রফি জেতা হয়নি দলটির-যদিও মাঝের কয়েক আসরে ফাইনাল পর্যন্ত উঠেছিল তারা। অবশেষে পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে এসে সেই আক্ষেপ ঘুচাল বাবর আজমের নেতৃত্বাধীন দল।

রোববার (৩ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় পেশোয়ার। আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় হায়দরাবাদ। জবাবে মাত্র ১৫.২ ওভারেই, ২৮ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে জালমি।

ম্যাচের নিয়ন্ত্রণ মূলত নিজেদের হাতে নেয় পেশোয়ারের বোলাররা। অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট শিকার করেন। তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নাহিদ রানা ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ারেরও। মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে পঞ্চম উইকেটে অ্যারন হার্ডি ও আবদুল সামাদের ৮৫ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সামাদ ৩৪ বলে ৪৮ রান করে আউট হলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হার্ডি। ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

সব মিলিয়ে, বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে ৯ বছর পর আবারও পিএসএলের ট্রফি নিজেদের ঘরে তুলল পেশোয়ার জালমি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ