আজ : শনিবার ║ ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো

দেশচিন্তা ডেস্ক: শুরুর ঝড়ে প্রত্যাবর্তনের জোরালো আভাস দিয়েছিল বার্সেলোনা। তবে সেই চাপ সামলে নিয়ে প্রায় এক দশকের খরা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার কাছে ২-১ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ চারে জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের দল।

নিজেদের মাঠে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাতলেটিকো। সেই সুবিধাই শেষ পর্যন্ত তাদের সেমিফাইনালে পৌঁছে দিল। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে ওঠার লড়াইয়ে নেমে স্তব্ধ হতে হলো কাতালানদের।

ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার দাপটে। ঘরের মাঠে ২৪ মিনিটের মধ্যেই লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের লক্ষ্যভেদে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে তারা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাদ্রিদ ক্লাবকে স্বস্তি ফেরান আদেমোলা লুকম্যান। তার গোলেই মূলত ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় অ্যাতলেটিকো।

ম্যাচের ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করে গোলবঞ্চিত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি জাভির শিষ্যরা।

২০১৭ সালের পর এই প্রথম ইউরোপসেরার লড়াইয়ের সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো। এর আগে ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে উঠেও তারা শিরোপা ছুঁতে পারেনি। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের মধ্যে যেকোনো এক দল। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্সেনাল মঙ্গলবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে লিসবনের মুখোমুখি হবে।

এদিকে মঙ্গলবারের (১৪ এপ্রিল) অন্য কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ