আজ : শনিবার ║ ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফের বাড়লো স্বর্ণের দাম

দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বাজুস। নতুন দাম আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকেই কার্যকর।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হলো সোনার দাম।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, এর সঙ্গে মজুরির মূল্য যুক্ত হয়ে দাম আরও কয়েক হাজার টাকা বাড়বে।

এদিকে, সোনার দামের স‌ঙ্গে বাড়ানো হ‌য়ে‌ছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ