আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

মৌসুম শেষেই ম্যানসিটি ছাড়ছেন সিলভা

দেশচিন্তা ডেস্ক: মৌসুম শেষেই বড়সড় ধাক্কা অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির জন্য। চলতি মৌসুম শেষেই ইতিহাদ স্টেডিয়াম ছাড়তে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক বের্নার্দো সিলভা। ৩১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জুনে চুক্তির মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়বেন বলে নিশ্চিত হওয়া গেছে।

২০১৭ সালে ফরাসি ক্লাব এএস মোনাকো থেকে সিটিতে যোগ দেয়ার পর সিলভা ক্লাবটির ইতিহাস গড়ার অন্যতম স্তম্ভে পরিণত হন। ২০২৩ সালের আগস্টে সর্বশেষ চুক্তি নবায়ন করলেও, এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিটির হয়ে ৪৫০ ম্যাচে ১৫৩টি গোল অবদান রেখে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। তার বিদায় একটি সাফল্যমণ্ডিত যুগের সমাপ্তি নির্দেশ করছে।

সহকারী কোচ পেপ লিয়েন্ডার্স, যিনি পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে এফএ কাপে লিভারপুলে বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন, জানিয়েছেন—ক্লাব সরাসরি সিলভার বিকল্প খুঁজবে না। তার মতে, দলে পরিবর্তন আসতেই হবে এবং সিলভার মতো খেলোয়াড়কে এককভাবে প্রতিস্থাপন করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে একই ধরনের আরেকজন দিয়ে প্রতিস্থাপন করা যায় না, কারণ এমন খেলোয়াড় আর নেই। বার্নার্দো সিলভা অনন্য। খেলা নিয়ন্ত্রণ, মুভমেন্ট, বল রিসিভ করা, নেতৃত্ব দেওয়া, সমাধান খুঁজে বের করা, সবকিছুতেই সে আলাদা। তাই আমরা সরাসরি তার বিকল্প খুঁজি না, বরং দলকে এগিয়ে নিতে যা দরকার, সেই অনুযায়ী খেলোয়াড় খুঁজি।’

বর্তমানে সিটির কোচিং স্টাফ একাডেমি ও সাম্প্রতিক সাইনিং করা তরুণদের দিকে তাকিয়ে আছে, যেন তারা এই শূন্যস্থান পূরণ করতে পারে। তবে লেইন্ডার্স সতর্ক করে বলেছেন, এই রূপান্তর সহজ হবে না। সিলভার মতো খেলোয়াড় অনুপস্থিত থাকলে তার প্রভাব তাৎক্ষণিকভাবেই বোঝা যায়।

ক্লাবের আইকনের বিদায় নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আমাদের একাডেমি ও তরুণ খেলোয়াড়রা এগিয়ে আসবে। কিন্তু তাদের এখনও উন্নতি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিনিয়রদের ধরে রাখা, যাতে দলের মূল কাঠামো অটুট থাকে। কারণ, সে যখন মাঠে থাকে না, তখনই তার অভাব বোঝা যায়, এক ম্যাচেই যদি এমন হয়, পুরো মৌসুমে কেমন হবে ভাবুন! তবে প্রতিটি ভালো গল্পেরই শেষ আছে। আশা করি শেষ কয়েক সপ্তাহ সে উপভোগ করবে এবং প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নেবে।’

সিটির সামনে এখনো দুটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে, যেখানে সিলভার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। লিগে আর্সেনালের থেকে নয় পয়েন্ট পিছিয়ে থাকলেও সিটি একটি ম্যাচ কম খেলেছে এবং তারা ইতোমধ্যে এফএ কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

শেষ ছয় সপ্তাহে সিটির শিরোপা দৌড় অনেকটাই নির্ভর করবে এই পর্তুগিজ তারকার ওপর, এরপরই ফ্রি এজেন্ট হিসেবে তার নতুন গন্তব্যের খোঁজ শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ