আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

দ্বিপাক্ষিক সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: রাজনৈতিক কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরাটা দারুণ হলো। ঘরের দর্শকদের সামনে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ তারা জিতে নিলো। একই সঙ্গে পরবর্তী লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানের জিতে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানে উঠেছে তারা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল কেবল ১।

পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা।

সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ