আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বাঁশখালীর সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করবে বিএনপি-পাপ্পা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষ অধিকার ফিরিয়ে দিয়েছেন। তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন।তিনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন, টিক একইভাবে আমাদের বাঁশখালীও চলবে। বাঁশখালী কখনো পিছিয়ে থাকবে না। বাঁশখালীর সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করবে বিএনপি। রবিবার (১৫ মার্চ) সন্ধায় বাঁশখালী ছনুয়া বাজারস্থ মাঠে ছনুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘তারেক রহমান সরকার গঠন করার পর অল্পদিনের মধ্যে এদেশের কোটি মানুষের হৃদয়ে জয় করে নিয়েছেন। মেজর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেমন জনগণ ও দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও সে পথে নিজেকে অবিচল রেখেছেন। তিনি এদেশের প্রতিটি জেলা ও উপজেলার খবর রাখেন। বাঁশখালীবাসী কখনো উন্নয়নবঞ্চিত হবে না। বিএনপি সরকারের উন্নয়নের ছায়া আমাদের বাঁশখালীর আনাচে-কানাচে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’ এ সময় ইফতার ও দোয়া মাহফিলে ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দীন চৌধুরী মিজান মিয়ার সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ছনুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী। এ সময় ইফতার মাহফিলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, বিএনপি নেতা আবদুস সবুর, তোফাইল আহমদ সিকদার, খোররম রেজা, খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, এস এম শহীদ, মুহাম্মদ জুনায়েদ, জুনায়েদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মুহাম্মদ হোছাইন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু হানিফ আইমন, ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, নুরুন্নবী, কাইছার প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ