আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হযরত মাওলা আলী (রা.) তাঁর অপরিসীম বীরত্ব, জ্ঞান ও ন্যায়বিচারের জন্য ‘শেরে খোদা’ উপাধিতে ভূষিত হন

দেশচিন্তা ডেস্ক: একমাত্র সাহাবী যিনি পবিত্র কাবার ভেতরে শুভ জন্মগ্রহণ করেছেন এবং নবী করীম (দ.)’র সোহবতে বেড়ে উঠেছেন তিনি শাহেন শাহে বেলায়ত মাওলায়ে কায়েনাত হযরত মাওলা আলী (রা.)। সুফি তরিকা সমূহের প্রধান পুরুষ ও সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছেন হযরত মাওলা আলী (রা.)। যার চেহারার দিকে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের দুই নয়ন ভরে তাকিয়ে থাকত। তিনি খাইবার যুদ্ধে অনন্য বীরত্ব প্রদর্শন করেন। প্রায় সব যুদ্ধে রাসূল পাক্ (দ.)’র সাথে ছিলেন। তাঁর অপরিসীম বীরত্ব, জ্ঞান ও ন্যায়বিচারের জন্য ‘শেরে খোদা’ উপাধিতে ভূষিত হন। গত ১২ মার্চ ২০২৬ইং ২০ রমজান রোজ মঙ্গলবার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফস্থ আহসান মঞ্জিলে হযরত মাওলা আলী (রা.)’র শাহাদাত দিবস উপলক্ষে মাহফিলে যিকরে মাওলা আলী (রা.) জা’নশীনে আমিনে মিল্লাত, পীরে ত্বরিকত, আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা শাহছুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা হাফেজ মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম লালিয়াহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মুহাম্মদ আজিজুল হক হোসাইনী (মা.জি.আ.), হাটহাজারী ছিপাতলী বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ শিব্বির আহমদ উসমানী (মা.জি.আ.), মাওলানা আব্দুল আল নিশান মাওলানা সহ অসংখ্য আলেম উলামা পীর মাশায়েখ আশেকে মাওলা আলী উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত শেষে সেহেরী বিতরণের মধ্য দিয়ে মাহফিলে যিকরে মাওলা আলী (রা.)’র শাহাদাত দিবস সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ