আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই

দেশচিন্তা ডেস্ক: ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।

স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এজেন্টস’ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়- পরিবারের উপস্থিতিতেই বাসায় মারা যান এই প্রভাবশালী নাট্যকার। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পরিবার নিয়ে ইংল্যান্ডে আশ্রয় পাওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার সৃজনশীল ব্যবহার ও তীক্ষ্ণ সংলাপের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন।

তার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে- ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা মহাকাব্যিক নাট্যপ্রকল্প ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

এ ছাড়া চলচ্চিত্রেও দারুণ দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। ‘শেক্‌সপিয়ার ইন লাভ’র চিত্রনাট্যের জন্য জিতেছিলেন অস্কার। তার অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের কাজগুলোর মধ্যে রয়েছে- ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ