আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বার্সেলোনা-ম্যানসিটি-বায়ার্নের জয়ের রাতে হারল পিএসজি

দেশচিন্তা ডেস্ক: নিজেদের লিগে প্রতিপক্ষের জালে তিনবার করে বল জড়িয়ে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। একই রাতে মোনাকোর মাঠ থেকে হার নিয়ে ফিরল ফরাসি জায়ান্ট পিএসজি। ঘরের মাঠে মোনাকোর জার্সিতে অভিষেক হয়েছিল পল পগবার, যেখানে তারা প্যারিসিয়ানদের ১-০ গোলে হারিয়েছে। এদিকে, বার্সেলোনা আলাভেসকে ৩-১, ম্যানসিটি ৩-২ ব্যবধানে লিডস ইউনাইটেড এবং সেন্ট পাওলিকে ৩-১ গোলে হারাল বায়ার্ন।

লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনা নেমেছিল চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ খেলায় চেলসির কাছে হারের ক্ষত নিয়ে। খেলার প্রথম মিনিটেই পিছিয়ে পড়লেও, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে কাতালানরা সমতায় ফেরার পর ২৬ মিনিট ও যোগ করা সময়ে গোল করেন দানি ওলমো। ম্যাচজুড়েও আধিপত্য ছিল বার্সার, ৭০ শতাংশ পজেশনের পাশাপাশি ১৫ শট নিয়ে তারা ৬টি লক্ষ্যে রাখতে পারে।

গোল না পেলেও ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা হয়েছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। আলভেসের বিপক্ষে এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ।

এদিকে, তিন দিনের মাঝে দুই হারে ব্যাকফুটে ছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ফিরে তারা আক্রমণের ঝড় তুলল লিডস ইউনাইটেডের বিপক্ষে। যার শুরু ও শেষটা করেছেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম মিনিটেই তিনি এগিয়ে দেন সিটিকে। ২৫ মিনিটে ইয়োশকো গ্যাভার্দিওল তাদের দ্বিগুণ লিড এনে দেন। তবে বিরতির পরই খেই হারায় পেপ গার্দিওলার দল। ৪৯ মিনিটে ডোমিনিক কালভার্ট-লুইন ও ৬৮ মিনিটে লুকাস এনমেচার গোলে লিডস সমতায় ফেরে।

প্রায় ড্রয়ের দিকে আগানো ম্যাচটিতে সিটিকে হাফ ছেড়ে বাঁচার সুযোগ দেন ফোডেন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতেই তার গোলে ৩-১ স্কোরলাইন পায় স্বাগতিকরা। এই জয়ে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে চেলসি তিনে।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ বড় জয় পেয়েছে সেন্ট পাউলির বিপক্ষে। যদিও খেলার শুরুতেই (৬ মিনিট) বাভারিয়ানরা আন্দ্রেয়াস হাউন্টনডজির গোলে পিছিয়ে পড়ে। প্রথমার্ধেই বায়ার্নকে সমতায় ফেরান রাফায়েল গেরেইরো। তবে জয় নির্ধারণী গোল পেতে পুরো দ্বিতীয়ার্ধ অপেক্ষা থাকতে হয় ভিনসেন্টা কোম্পানির দলকে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন গোল করে স্কোরলাইন ৩-১ করেন। এই জয়ে বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন ১২ ম্যাচে পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।

অন্যদিকে, সবদিক থেকে এগিয়ে থাকলেও পিএসজির বিপক্ষে মোনাকো ৬৮ মিনিটে পাওয়া ম্যাচের একমাত্র গোলে ব্যবধান গড়ে দেয়। একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো। ৮০তম মিনিটে টিলো কেহরাহ লাল কার্ড দেখায়, মোনাকো ১০ জনের দলে পরিণত হলেও প্যারিসিয়ানরা সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি। এই হারের পরও ১৪ ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অলিম্পিক মার্শেই দুইয়ে রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ