
দেশচিন্তা ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রাজধানীর শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডন। তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়।
সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ডন। রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তারের পর আজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
পড়েছেনঃ ৪












