আজ : ║ ║║

সমমনা শিল্পী পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশচিন্তা ডেস্ক: সমমনা শিল্পী পরিষদের উদ্যোগে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, কেক কাটা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১ আগষ্ট সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক পিন্টু ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সিরাজুল ইসলাম। উদ্ভোধক ছিলেন গবেষক লেখক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সংবর্ধিত গুণীজন ছিলেন সংগীত শিল্পী আব্দুর রহিম, সংগীত শিল্পী পন্ডিত জহর মুখার্জী।সোমা দেবনাথের সঞ্চালনায় ২টি সমবেত সংগীত সহ মোট ২০টি গান পরিবেশন করে যথাক্রমে সঙ্গীতশিল্পী অধ্যাপক পিন্টু ঘোষ, সমীর বরণ নাথ, সত্যজিৎ দাশ, অরুণ কুমার দত্ত, শরণ কান্তি শীল, সৃজন কান্তি পাল, উজ্জ্বল বিশ্বাস, শ্যামল দেবদাস, রিপন ঘোষ, উৎস বিশ্বাস। নৃত্যে অধরা দেবী। যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া, তবলায় প্রিতম আচার্য, অক্টোপ্যাডে অনুজিত বড়ুয়া লিমন, বাঁশিতে প্রানেশ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় ছিলেন অধ্যাপক পিন্টু ঘোষ। সভায় বক্তারা শুদ্ধ সঙ্গীতের প্রচার ও সুস্থ সংস্কৃতির বিকাশে সমমনা শিল্পী পরিষদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ