আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রাখবে দেশ ও জাতি -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

কক্সবাজার সংবাদদাতা : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আত্মোৎসর্গ করেছেন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। জুলাই বিপ্লবের এই শহীদদের জাতি স্মরণে রাখবে। ১৯ অক্টোবর শনিবার সকালে কক্সবাজারের চকোরিয়া উপজেলার আছদ আলী পাড়া গ্রামে জুলাই বিপ্লবের শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের শোষণ, অত্যাচার ও নির্যাতনে নিষ্পেষিত ছিল। তৎকালীন সরকার গণতন্ত্রকে হত্যা এবং মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিল। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে দেশের ছাত্র-জনতা অভাবনীয় ভূমিকা রেখেছে। দেশমাতৃকাকে ফ্যাসিবাদমুক্ত করতে তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এই ঋণ শোধ করা যাবে না।
উপদেষ্টা শহীদ আহসান হাবিবের বাবার উদ্দেশে তিনি বলেন, আপনার ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন। এটি অত্যন্ত গর্বের। আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারব না। তবে সরকার সবসময় আপনার পাশে আছে।

 

তিনি বলেন, জুলাই বিপ্লব ফাউন্ডেশনের পক্ষ হতে এ বিপ্লবে শহীদ প্রত্যেকটি পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করা হবে। এ সময় উপদেষ্টা আস্ সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহীদ আহসান হাবিবের বাবার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। পরে উপদেষ্টা জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তার বাবার হাতে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের দুই লাখ টাকার চেক তুলে দেন।
উপদেষ্টা শহীদ আহসান হাবিব ও ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

 

পরে উপদেষ্টা চকোরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন এবং চকোরিয়া গ্রামার স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ