আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৮ যানবাহনকে জরিমানা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় ট্রাফিক আইন না মেনে মহাসড়কে চলাচল করার অপরাধে ২৮ যানবাহনকে ৭৭ হাজার ১শ টাকা জরিমানা করেছে বিআরটিএ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

এ সময় বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল, বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা অভিযানে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অনেক গাড়ি রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন চলাচল করছে। অনেক গাড়ির ট্যাক্সটোকেন, রুট পারমিট মেয়াদবিহীন। হেলমেট না পরে মোটরসাইকেল চলছে। এসব অপরাধে ২৮টি যানবাহনকে ৭৭ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে যানবাহন চালকদের ভবিষ্যতের জন্য সতর্কও করা হয় বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ