আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। ২৯ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, নগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী ওরফে আক্কাস (৪০), হাসনারা (৩৫), ৯ মাসের শিশু আদিব আল হাসান, মুনসেরা (৮), চাঁপাইনবাবগঞ্জে আশিয়া (৩০) এবং প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।

ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। কাদিপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ ৫ জনকে রামেক হাসপাতালে পাঠানো হলে আরও তিন জন মারা যান। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ