
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
২৬ জুলাই বিতরণনঅনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক আয়ুব আলী,
ইউনিয়ন আমীর কে এম আবু মুসা, ঢাকা চট্টগ্রাম সমিতির সেক্রেটারি জাফর আহমদ, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, মানবিক সংকটে অসহায় মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউ টিন তুলে দেওয়া হয়।















