
দেশচিন্তা ডেস্ক: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন তিনি।
রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পথে ঢাকা থেকে সাভার পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে ঢাকায় ফিরে যান তিনি।
হাফিজ উদ্দিনের আগমনে জাতীয় স্মৃতিসৌধের ফটকের পাশে শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান সাভার ও ধামরাইয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পড়েছেনঃ ৮











