আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বান্দরবানে সন্ত্রাসী‌দের গুলিতে আরও একজনের মৃত্যু

বান্দরবান সদরের রাজ‌বিলা ইউনিয়‌নে সন্ত্রাসী‌দের গু‌লিতে আহত পাঁচ জ‌নের ম‌ধ্যে উচ থোয়াই মারমা (৬৫) মারা গেছেন। ২৯ ফেব্রুয়ারি শ‌নিবার ভোরে জামছ‌ড়ির খামারবাড়িতে মারা যান তিনি। থোয়াই মারমা জামছ‌ড়ি ইউনিয়নের সা‌বেক সদস্য ছিলেন। এ ঘটনায় আগে মারা যান দুজন।

স্থানীয়রা জানান, গত ২২ ফেব্রুয়ারি ঘটনার দিন রা‌তে থোয়াই মারমাকে গু‌লি‌বিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প‌রিবা‌রের লোকজন প‌রের দিন তা‌কে হাসপাতাল থেকে জামছ‌ড়ি‌তে নি‌য়ে আসেন। সেখা‌নে খামারবাড়ি‌তে তাকে স্থানীয় ক‌বিরাজ দেখানো হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘গু‌লি‌তে আহত সা‌বেক মেম্বারের মৃত্যুর সংবাদ শু‌নে‌ছি।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শ‌নিবার সন্ধ্যা ৭টার দিকে ৮ থে‌কে ১০ জনের সন্ত্রাসী দল রাজ‌বিলার জামছ‌ড়ির মুখপাড়ার এক‌টি দোকা‌নে এসে এলোপাতাড়ি গু‌লি চালায়। এ সময় ঘটনাস্থ‌লেই মারা যান ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচনু। আহত হন সাবেক ইউপি সদস্য উচ থোয়াই মারমা (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), হ্লামং চিং (৩০), ক্যা‌পোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)। আতঙ্কে মারা যান আরেকজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ