আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন

নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে উত্তরবঙ্গের নওগাঁয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সই করা নির্দেশনায় বলা হয়েছে, নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করে গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছে একটি আধা সরকারি পত্র (ইউও নোট) দিয়েছিলেন।
এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। সে সময় তিনি নওগাঁ জেলায় ইকোনমিক জোন ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ গ্যাস সরবরাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বুধবার (১৯ ফেব্রুয়ারি) বলেন, ‘প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এটা নওগাঁবাসী হিসেবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমাদের জন্য মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার।’
তিনি জানান, নওগাঁ জেলায় ৬টি নির্বাচনি আসনে ৩০ লাখের বেশি মানুষের বসবাস। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষাবিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে শহীদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নামকরণের ব্যাপারে আমরা নিজেদের মধ্যে কোনও আলোচনা করিনি। মন্ত্রীসহ আমরা জনপ্রতিনিধিরা এ বিষয়ে যদি কোনও সিদ্ধান্তে আসতে পারি, তখন নামকরণের প্রস্তাব করা যাবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ