আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ ৬ নম্বর ওয়ার্ডে এনায়েত আলী নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমিলাইষ ইউনিয়ন শাখা।

মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে আমিলাইষ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক ও সেক্রেটারি সায়েদ হাসান আহমদ বলেন, গত ২৯ জুন সোমবার রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ আমিলাইষ ৬ নম্বর ওয়ার্ডে এনায়েত আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী তার ফেসবুক আইডিতে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতে কুতুব উদ্দিন চৌধুরী ও তার অনুসারীরা অপপ্রচার চালাচ্ছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার পেছনে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্বের রাজনৈতিক বিরোধ জড়িত রয়েছে।

তারা আরও দাবি করেন, সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীর অনুসারী মিনহাজ বাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার জেরে এ ঘটনার সূত্রপাত হয়েছে। পাশাপাশি জায়গা-জমি সংক্রান্ত বিরোধও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, মিনহাজ বাহিনীর দ্বিতীয় সারির নেতা হিসেবে পরিচিত কামরুল হাসানের নেতৃত্বে এনায়েত আলীর ওপর হামলা চালিয়ে তাকে হাত ও পায়ে গুলিবিদ্ধ করা হয়েছে বলে তাদের দাবি। এ বিষয়ে আহত এনায়েত আলীর বক্তব্য একটি অনলাইন গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার আকারে প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমিলাইষ ইউনিয়ন শাখা কুতুব উদ্দিন চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ