আজ : রবিবার ║ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎ লাইনে স্পর্শ হয়ে আহত ওয়াজেদের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি:

পহেলা বৈশাখের দিন আমিলাইষ ব্যাংক মাঠের পাশে বিদ্যুৎ লাইনে স্পর্শ হয়ে গুরুতর আহত ওয়াজেদ অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে দেশচিন্তা অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, পহেলা বৈশাখের দিন স্থানীয় আমিলাইষ ব্যাংক মাঠ এলাকায় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ওয়াজেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং দীর্ঘ সময় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে স্থানীয়দের পক্ষ থেকে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—আমিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ