আজ : ║ ║║

সাতকানিয়ায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোহাম্মদ জহির আমিন ও এসআই রোমানসহ পুলিশের একটি দল পৃথক দুই স্থানে অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২২ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে খাগরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও একাধিক মামলার আসামি মোঃ হাসান মাহামুদ (৪৫)–কে গ্রেফতার করা হয়। তিনি খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, গনি পাড়া এলাকার বাসিন্দা।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বাজালিয়া ইউনিয়ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ ইসলাম (২২)–কে গ্রেফতার করা হয়। তিনি বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ