আজ : বুধবার ║ ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরীকে নিয়ে প্রচারিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, বিষয়টি জনমনে নানা ধরনের আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। একজন নির্বাচিত সংসদ সদস্য ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এমন খবর প্রকাশিত হওয়ায় তাঁর শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিবৃতিতে তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

নেতৃবৃন্দ আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপির নিরাপত্তা নিশ্চিত করা, প্রচারিত ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে জনমনের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তারা আশা প্রকাশ করেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। #প্রেস বিজ্ঞপ্তি #

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ