আজ : ║ ║║

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিসর

দেশচিন্তা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফ্রিকার দেশটি।

গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন ফিন সুরম্যান।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মিশর। ৫৮তম মিনিটে হেডে গোল করে সমতা ফেরান মোস্তফা জিকো। এরপর দশ মিনিটেরও কম সময়ের মধ্যে গোল করে মিশরকে এগিয়ে দেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। চলতি বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।

লিড পাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিশর। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ত্রেজেগে।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নিউজিল্যান্ড।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ঐতিহাসিক এই জয় তুলে নিয়েছে মিশর। বিশ্বকাপের ইতিহাসে এটি দেশটির জন্য একটি স্মরণীয় অর্জন হয়ে থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ