আজ : ║ ║║

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের শীর্ষ প্রতিনিধি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ককে আরও সুসংহত করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব এবং দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ