
দেশচিন্তা ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান তিনি।
হেলিকপ্টার অবতরণের পর মাঠে অপেক্ষমাণ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত জনতা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
পরে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তিনি।
পড়েছেনঃ ৩











