আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানকে টানা দ্বিতীয়বার ধবলধোলাই করে বাংলাদেশের ইতিহাস

দেশচিন্তা ডেস্ক: মিরপুরের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে টাইগাররা। আর তাতেই সৃষ্টি হলো ইতিহাস। এই প্রথম ঘরের মাটিতে টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

বুধবার (২০ মে) সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে অষ্টম উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রিজওয়ান ও সাজিদ। তবে সেই জুটি ভাঙেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরমধ্য দিয়ে ক্যারিয়ারে ১৮তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছিল পাকিস্তান। শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল তিন উইকেট। আর পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান।

এদিকে সেঞ্চুরির পথেই ছিলেন রিজওয়ান। কিন্তু তাকে শতক পূর্ণ করতে দেননি শরিফুল ইসলাম। শরিফুলের বলে মিরাজের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে রিজওয়ান করেন ৯৪ রান। এছাড়া শূন্য রানে আউট হন খুররাম শেহজাদ। আর শূন্য রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া দুটি উইকেট নেন নাহিদ রানা। আর একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ