আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু, খাদ্যপণ্য ও পরিবহন খাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টায় দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতার সুযোগে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

নজরুল ইসলাম আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের ত্যাগের শিক্ষা দেয়। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান সামাজিক সংকট নিয়ে আলোচনা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল,
ড.আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ