আজ : শুক্রবার ║ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার’

দেশচিন্তা ডেস্ক: ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন বিশ্রাম নেবে না ১১ দল। সংসদ এবং রাজপথে আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে, কোনভাবেই থামা হবে না। জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ