
দেশচিন্তা ডেস্ক: ৪ এপ্রিল (শনিবার) চট্টগ্রাম নগরীর কুলগাঁও জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবার শরীফ, আধ্যাত্মিক মানবসেবামূলক অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এর ব্যবস্থাপনায় উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল আল্লামা কাযী মুহাম্মদ আহসানুজ্জামান হাশেমী (রহ.) ও দেশখ্যাত বুজুর্গ আমিনে মিল্লাত উস্তাজুল উলামা ফকীহে বাঙ্গাল মুফতি আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র ২০ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫০০০ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান, খতনা ও ঔষধ বিতরণ করা হয়। এতে বিভিন্ন রোগের চিৎকিসা করা হয়। যেমন- খতনা, গাইনি, দন্ত, মেডিসিন, সার্জারী, নাক, কান, গলা, চক্ষু, কার্ডিওলজী, নেফ্যোলজী, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, আর্থোপেডিক্স ও রক্ত গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান, বস্ত্র বিতরণ। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জা,নশীনে আমিনে মিল্লাত পীরে তরীক্বত মুর্শিদে বরহক, হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী (মুজিব), পীরে তরিকত্ব আল্লামা কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা হাফেজ শিব্বীর আহমদ ওসমানী, আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারী আলহাজ্ব নাজিমুল হাসান, আলহাজ্ব শফিউল আলম, আলহাজ্ব জামাল কোম্পানী, মোহাম্মদ জাহেদ সুলতান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুছা, মুহাম্মদ জাহেদ সুলতান, আমজাদ হোসেন প্রমুখ। এসময় শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী বলেন, সমাজে বিভিন্ন মানবিক কার্যক্রমসহ মানব কল্যাণে আল আমিন হাশেমী দরবার শরীফ, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের অবদান অনস্বীকার্য। গত ৩ মাস যাবত ন্যায্যমূল্যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছি। তাছাড়া এ সংগঠনের উদ্যোগে ইসলামের প্রচার ও প্রসার, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আগামীতেও এ দরবারের নেতৃত্বে মানবসেবামূলক এসব কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ৫ই এপ্রিল দেশখ্যাত বুজুর্গ আমিনে মিল্লাত ফকীহে বাঙ্গাল মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র ২০ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।










