
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিল ও সিআরবির শিরিষতলা এই বছর বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। চট্টগ্রাম জেলা প্রশাসন ও রেলওয়ে পূর্বাঞ্চল জোন এর আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ, চট্টগ্রাম-এর সহযোগিতায় এ বছর উৎসবটি আরও ব্যাপক, প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পালিত হবে।
উৎসবের পরিকল্পনা ও সুষ্ঠু আয়োজন নিয়ে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
সভায় নববর্ষ উদযাপনকে সর্বজনীন, অংশগ্রহণমূলক ও নিরাপদভাবে আয়োজনের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাসাসের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় জাসাসের সদস্য, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, এবং সঞ্চালনা করেন নববর্ষ উদযাপন মঞ্চের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ আজিজ,যুগ্ন আহ্বায়ক সাইফুল আলম, রাজনীতিবিদ নিয়াজ মোহাম্মদ খান, সাংবাদিক মিয়া আরিফ, চট্টগ্রাম মহানগর জাসসের আহবায়ক লায়ন এম এ মুছা বাবলু, সাংবাদিক হাসান মুকুল, কবি নাজমা সাঈদ, সাংবাদিজ মোহাম্মদ আলী, ইমরান এমি, জসিম উদ্দিন চৌধুরী, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়াউদ্দিন,সাংবাদিক জাহিদ কায়সার, কবি আবুল কালাম, মহিউদ্দিন জুয়েল,শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া,নাহিদা আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সাইদুর রহমান মিন্টু, সৈয়দ ওবায়দুল করিম, রবিউল ইসলাম,এস.এম. জুমায়েল আমিন রুবেল, রাজন, রাজ সাগর, মো: আলি উল্লাহ,ডলি আক্তার সহ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইসরাফিল খসরু বলেন, “ডিসি হিল ও সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপন দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। সকলের সম্মিলিত অংশগ্রহণে এ বছরও একটি প্রাণবন্ত, সুশৃঙ্খল ও নিরাপদ উৎসব অনুষ্ঠিত হবে। নববর্ষ উদযাপন চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠুক সেটি আমাদের লক্ষ্য।
উৎসব চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কার্যক্রমসহ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।










