আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, বাণিজ্যিক নগরী গড়ার আশ্বাস – ডা. একে এম ফজলুল হক

দেশচিন্তা ডেস্ক: দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিরামহীন প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। দিন-রাত মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি। বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে উপস্থিত হয়ে তুলে ধরছেন তার নির্বাচনী অঙ্গীকার।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় নগরীর কোরবানিগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, অতীতের মতো বর্তমানেও চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন না। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কোরবানিগঞ্জসহ সারাদেশের ব্যবসায়ীরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

তিনি আরও বলেন, গত সতেরো বছর ধরে সাধারণ মানুষ কার্যত পরাধীন অবস্থায় ছিল। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অধিকার থেকেও তারা বঞ্চিত ছিল। সেই দুঃসহ দিনগুলোর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু এবার মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। গণভোটে “হ্যাঁ” ভোট ও দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশে গড়তে হবে।

ডা. ফজলুল হক বলেন, দেশের টাকা বিদেশে পাচার রোধে জামায়াতে ইসলামী কঠোর অবস্থান নেবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাজারদর থাকবে সহনীয় ও স্থিতিশীল। দেশে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

সবশেষে তিনি চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
এতে জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি ওয়ার্ড নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ