
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে গত ১৩ মার্চ, শুক্রবার নগরীর সদরঘাটস্থ “দি স্যাডেল পিক” রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত শুভানুধ্যায়ী পিয়াল রহমানসহ সংগঠনের সদস্যদের প্রয়াত পিতা মাতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ কমিটির আহ্বায়ক এস.এস. শাহজাহান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি হিল্লোল রায়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী রিয়াজ ওয়াইজ, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এড. কামরুল আজম টিপু, সাউন্ড ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিসু পালিত, সংগঠনের শুভানুধ্যায়ী পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া দিপু এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ চক্রবর্ত্তী। এছাড়াও প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামানায় পাথরঘাটাস্থ আব্দুল কাদের হেফাজ খানা ও এতিমখানায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া।











