আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে জনসভা সফল করুন – মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গঠনে বন্দরের জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনী জনসভা সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি ১ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় পুরাতন রেল স্টেশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার আমীরে জামায়াতের আগমন উপলক্ষে স্বাগত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য এবং কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কোতোয়ালী থানার সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা।
অন্যান্যের মধ্যে কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, এডভোকেট এহতেশামুল হক, সাইয়েদ মোহাম্মদ আলী, মাওলানা আজগর হাসান, একরামুল হক, ওয়ার্ড আমীর ডাঃ মোহাম্মদ ইলিয়াস, মাস্টার নুরুল আমীন, বিশিষ্ট সমাজসেবক ওয়াসি উদ্দিন আনছারী, আজিজুল করিম চৌধুরী, আশরাফ উদ্দীন আহমদ জোবায়ের, শহীদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ