আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

‘সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি আপসহীন ভূমিকা পালন করেছে’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের ধর্মীয় মূল্যবোধ ও মুসলমানদের সামাজিক ও ধর্মীয় স্বার্থ রক্ষায় বিএনপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে ইসলাম ধর্মকে সবকিছুর ঊর্ধ্বে স্থান করে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার বিস্তার, আলেমসমাজের মূল্যায়ন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন, ইসলামী আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ ও মুসলিম বিশ্বে কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে নানা নীতি ও উদ্যোগ গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও সরকার গঠনের সাথে সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ভাতা চালু করেছেন।

সোমবার (১৬ মার্চ) নগরীর লাভ লেইন মেট্রোপোল কমিউনিটি সেন্টারে ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপি আয়োজিত ‘ইসলামী মূল্যবোধ এবং মুসলমানদের সামাজিক ও ধর্মীয় স্বার্থ রক্ষায় বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই ধর্মের নামে রাজনীতি করেনি, বরং সর্বদা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছে। পবিত্র ইসলাম ও আলেম ওলামাদের প্রতি বিএনপি সর্বদাই শ্রদ্ধাশীল। বিএনপি সরকার যখনই ক্ষমতায় থাকে পবিত্র ইসলাম ধর্ম এবং আলেম ওলামা মাশায়েখগণ নিরাপদ থাকে। নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হলো ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী-পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, কোতয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সিজেকেএস সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক, বিশিষ্ট সমাজসেবক কাজী শাহাদাত হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মালেক ফারুকী, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মোহাম্মদ মনসুর, দোলন দাশ, হাসানুল করিম, সুলতান আলী, মোহাম্মদ সেলিম, আবু নাসের চৌধুরী পেয়ারু, ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হারুনুর রশিদ, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, এস এম শামীম, আবু বক্কর চৌধুরী, ফারুক হোসেন স্বপন, দেলোয়ার হোসেন, নুর হোসেন, মোহাম্মদ জিয়া, আকতার খান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ