
দেশচিন্তা ডেস্ক: নগরীর ইপিজেড থানাধীন (৩৯ নং ওয়ার্ড) নিউ মুরিংস্থ ইউসুফ মালুম জামে মসজিদে ১৬ মার্চ,২৬ রমজান সোমবার সন্ধ্যায় “শহীদ জিয়া স্মৃতি সংসদের” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাও ক্রীড়া সংগঠক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নূর উদ্দিন মুন্না, ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর উদ্দিন শরীফ দিদার, জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সহ- সভাপতি মোঃ জহিরুল আলম,সাংগঠনিক সম্পাদক -মোঃ আরশাদ আবেদীন, সহ- সাংগঠনিক সম্পাদক -মোঃ রাহাত হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ- সম্পাদক মোঃ আব্দুল আহাদ,সহ-প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।
উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউসুফ মালুম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন উর রশীদ।
দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া কামনা করে।
পরিশেষে রমজানের তাৎপর্যময় ইফতার পরিবেশন করা হয়েছে।











