আজ : রবিবার ║ ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ