আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বায়ার্ন-অ্যাতলেতিকোর জয়, আটালান্টার কাছে হার চেলসির

দেশচিন্তা ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ আর অ্যাতলেতিকো মাদ্রিদ। বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে, পিএসভির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে অ্যাতলেতিকো। তবে আটালান্টার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি।

অ্যালিয়েঞ্জ এরেনায় দাপট দেখানো ম্যাচে ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। এরপর ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে গোল পান জোনাথান তাহ।

৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্টি নিয়ে ১৩ নম্বরে স্পোর্টিং লিসবন।

এদিকে পিএসভির মাঠে হয়েছে হাডাহাড্ডি লড়াই। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০ মিনিটের মাথায় গুস টিল এগিয়ে দেন স্বাগতিকরা। ৩৭ মিনিটে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। ৫২ মিনিটে ডেভিড হেঙ্কো এবং ৫৬ মিনিটে আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যাতলেতিকোকে।

৮৫ মিনিটে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন রিচার্ড পেপি। যদিও শেষ রক্ষা হয়নি পিএসভির। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

এতে ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অ্যাতলেতিকো। ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।

অন্যদিকে আটালান্টার মাঠে গিয়ে হার দেখেছে চেলসি। এই ম্যাচেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোলে এগিয়ে গিয়েছিল চেলসিই। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আটালান্টা।

৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলেরে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে জয় এনে দেন।

এতে ৬ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আটালান্টা। ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ